প্রকাশিত: ০৮/০১/২০১৭ ৭:২৪ এএম

চকরয়িা প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বটতলীয়াপাড়ায় গতকাল শুক্রবার বসতঘরের মাটির দেয়ালচাপায় দিলোয়ারা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন।

দিলোয়ারা বেগম উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকার মৃত আবদুল মালেকের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিন বছর ধরে তিনি বাবার বাড়ি বটতলীয়াপাড়ায় থাকেন।

আহত দুজন হলেন দিলোয়ারার ভাই আবু তাহের (৪০) ও অপর ভাই আবুল হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম (৩৩)। তাঁদের প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রেনুয়ারাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, দিলোয়ারা তাঁর ভাই ও ভাবির সঙ্গে গতকাল সকাল থেকে বসতঘরের মাটির দেয়াল তুলছিলেন। দুপুরে হঠাৎ মাটির দেয়ালের কিছু অংশ তাঁদের ওপর ধসে পড়ে। এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলে দিলোয়ারা নিহত হন। আহত হন অপর দুজন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...