প্রকাশিত: ১০/১২/২০১৬ ৭:২৪ এএম

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মগকাটা এলাকায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার নাদের হোসেনের বাড়ির সামনে এঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার নন্না মিয়ার পুত্র কুদ্দুসের সাথে জহিরের পুত্র সুবেলের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এঘটনার জের ঘরে কুদ্দুরের স্ত্রীর বড়ভাই বাদশা মিয়া ও সুবেলের মামা মান্নানের নেতৃেত্ব উভয়পক্ষের লোকজন জড়িয়ে পড়ে সংঘর্ষে। লাঠিসোটা, দা-কিচির নিয়ে একে অপরের উপর হামলা করে। এতে মহিলাসহ ৬জন আহত হয়েছে। আহতরা হলেন, নুরুল আলমের পুত্র মোঃ আলমগির ও তার স্ত্রী বেবি আক্তার, সাবের আহমদের পুত্র মোঃ হারুন, মৃত জালাল আহমদের পুত্র মোঃ মান্নান, মৃত নজু মিয়ার পুত্র আক্তার আহমদ, সাবের আহমদের স্ত্রী বারেকা বেগম ও বারেক আহমদের পুত্র মোঃ কালু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে মোঃ আলমগিরের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য পেকুয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চমেকে প্রেরণ করেছে।

পেকুয়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও এ ঘটনায় আহত মোঃ মান্নান বলেন, একই এলাকার মৃত মোজাফর আহমদের পুত্র বাদশা মিয়ার নেতৃত্বে আক্তার আহমদের পুত্র নাদের হোসেন, ফয়েজ আহমদের পুত্র শহিদুল্লাহ ও নন্না মিয়ার পুত্র আব্দু জলিলসহ ১৫-২০জন লোক আমাদের উপর অর্তকিত হামলা চালিয়ে আমাদের আহত করেছে।

এব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, ঘটনার বিষয়ে শুনিনি। তবে, কেউ অভিযোগ দিলে আইনগত ভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...