সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ৭:৫৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প-৫ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি কুতুপালংয়ের ক্যাম্প-৫-এর খাদিজাতুল কুবরা ও হেফজখানা মহিলা মাদ্রাসাসহ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে সচিব দুর্ঘটনাস্থল, ক্ষয়ক্ষতি, উদ্ধার কার্যক্রম ও চলমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের চিকিৎসার খোঁজ নেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি ত্রাণ, দ্রুত পুনর্বাসন এবং ভবিষ্যতে ভূমিধসের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সচিবের সঙ্গে ছিলেন শরণার্থী বিষয়ক সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, সংশ্লিষ্ট ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) এবং জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পপুলেশন মুভমেন্ট অপারেশনের পরিচালক আকরাম আলী খান, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের সাব-অফিস প্রধান মানিক সাহা, আমেরিকান রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তীর্থ রাজ যোশীসহ বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বুধবার টানা ভারী বৃষ্টির কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-এ পাহাড়ধসে একটি মাদ্রাসা ভবন চাপা পড়ে ৫জন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

পরিদর্শন শেষে প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানায়। একই সঙ্গে বর্ষা মৌসুমে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ প্রস্তুতি, নিরাপদ আশ্রয় এবং সমন্বিত মানবিক সহায়তা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...