ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ৮:৩৫ এএম
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম আঞ্জুমানপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয়। বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মোহাম্মদ কাউছার (২৮) উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার মৃত আমিরুজ্জামানের ছেলে।

লে. কর্নেল জসীম উদ্দীন বলেন, সাম্প্রতিক সময়ে উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকপাচারের তৎপরতা বেড়েছে। এতে সীমান্তে বিজিবি টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় রাতে পশ্চিম আঞ্জুমানপাড়াস্থ ১৯ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় বিজিবির একটি টহলদল অবস্থান করছিল।

এক পর্যায়ে মৎস্য ঘেরের চলাচল করার পথ দিয়ে মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক এক ব্যক্তিকে দেখতে পান বিজিবির সদস্যরা। এসময় তাকে থামার নির্দেশ দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হন।

আটকের পর দেহ তল্লাশি করে গেঞ্জি দিয়ে প্যাঁচানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা ও একটি দা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...