প্রকাশিত: ১৬/০৭/২০২২ ৫:১০ পিএম

কক্সবাজারের উখিয়া কুতুপালং রাস্তার মাথা “পালং পিঞ্জর” এর ঈদ পুণর্মিলনী অনুষ্টান ও অফিস উদ্ভোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

গত ১৫ জুলাই সন্ধ্যায় উখিয়া কুতুপালং রাস্তার মাথা এলাকায় প্রতিশ্রুতিশীল সামাজিক সংগঠন “পালং পিঞ্জর” এর আত্নপ্রকাশ সংগঠনের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান পালন করা হয়। পরে কেককেটে “পালং পিঞ্জর” অফিস শুভ উদ্ভোধন শেষে অতিথিদের মধ্যে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন “পালং পিঞ্জর” এর সকল সদস্যবৃন্দ।

কুতুপালং এর প্রতিশ্রুতিশীল সামাজিক সংগঠন “পালং পিঞ্জর” এর আত্নপ্রকাশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখা ও সভাপতি, কুতুপালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে এডভোকেট এটিএম রশিদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, রাজাপালং ইউনিয়ন শাখা। নুরুল হক খান, দপ্তর বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, উখিয়া উপজেলা শাখা। জনাব এম,এ, মান্নান, প্রধান শিক্ষক, কুতুপালং উচ্চ বিদ্যালয়। হাবিবুর রহমান, প্রধান শিক্ষক, কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়। মোঃ শাহজাহান, বিশিষ্ট এনজিও কর্তা, কুতুপালং। জনাব দীশু বড়ুয়া, সিনিয়র শিক্ষক, নয়া বাজার উচ্চ বিদ্যালয়। আবু তাহের, সিনিয়র কর্মকর্তা, এবি ব্যাংক, কক্সবাজার। সৈয়দ সরওয়ার জাহান সুমন, কর্মকর্তা, এবি ব্যাংক, আবুল বাশার, অডিটর, হিসাব রক্ষণ বিভাগ ও উজ্জ্বল বড়ুয়া প্রমুখ
অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় এলাকার দুই কৃতী শিক্ষার্থী ডাঃ অর্পিতা বড়ুয়া, মেডিকেল অফিসার, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও ডাঃ মোঃ ইমরান হোসেন, খুলনা মেডিকেল কলেজকে। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাবু মাষ্টার বিপ্র বড়ুয়া, আহবায়ক,অত্র সংগঠন,
বাবু মাষ্টার আশীষ বড়ুয়া, সদস্য সচিব, অত্র সংগঠন, জনাব মাহমুদুল হক মামুন, সমন্বয়কারী, অত্র সংগঠন, বাবু মাষ্টার পলাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক, অত্র সংগঠন।
অনুষ্ঠানে পালং পিঞ্জর এর বিশ জন গর্বিত সদস্য ছাড়াও এলাকার বিভিন্ন স্থরের শিক্ষিত জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...