প্রকাশিত: ০৬/০২/২০১৭ ৮:১৯ এএম

ফারুক আহমদ, উখিয়া:
উখিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ৭০ বছর অতিবাহিত করায় গৌরবের ৭০ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা গত শনিবার সন্ধ্যায় কোর্টবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গৌরবের ৭০ উৎযাপন পরিষদের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক কবি আদিল উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, ছাবের আহমদ, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক জিয়াউল হক হান্নান, ফারুক আহমদ চৌধুরী, নুরুল ইসলাম বাবুল, আবুল হাসনাত চৌধুরী আবুলু, মাষ্টার রফিক উদ্দিন মাহামুদ, নুরুল হুদা, মাষ্টার হাসান জামাল রাজু, সাংবাদিক ফারুক আহমদ, সাকের উদ্দিন সাগর প্রমুখ। এ সময় বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন ছাত্রগণ উপস্থিত ছিলেন।

সভায় গৌরবের ৭০ জাকজমকভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রচার, প্রকাশনা, অর্থ সংগ্রহ উপ-কমিটি গঠন করা হয়। এছাড়াও আগামী ২১ ফেব্রুয়ারীর মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন ও ১৮ মার্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উৎযাপন পরিষদের সদস্য সচিব মাষ্টার কামাল উদ্দিন।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer