প্রকাশিত: ০৪/০২/২০১৭ ৮:১২ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি এক দিনের সফরে নাইক্ষ্যংছড়ি এম,এ কালাম ডিগ্রী কলেজের ২০ বছর পূর্তি অনুষ্টানে যোগ দিতে আজ শনিবার (৪ ফেব্রোয়ারি) নাইক্ষ্যংছড়িতে আসছেন। সকাল ৯টায় গাড়ীযোগে নাইক্ষ্যংছড়ি পৌঁছবেন তিনি। প্রতিমন্ত্রির সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, প্রতিমন্ত্রির আগমনের কর্মসূচীতে সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ি রেষ্ট হাউজ দ্বিতল ভবন ও রেষ্ট হাউজ সংলগ্ন শিশু পার্ক উদ্বোধন। সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের টিটিসিআই হল রুমে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গঁবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদানসহ উপজেলা পরিষদ উদ্যোগে বিভিন্ন সংস্থাও ব্যাক্তি পর্যায়ে ঢেউটিন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মশারী বিতরণ কর্মসূচী উদ্বোধন। সকাল ১১টায় পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে এমএ কালাম সরকারী ডিগ্রী কলেজ হোষ্টেল ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজ প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টানে যোগ দিবেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি। বিকেল ৩টায় ঢাকার উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...