ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১১/২০২৬ ৯:৩৭ এএম

জাতীয়রাজনীতিসারাদেশবিশ্ববাণিজ্যশিক্ষাখেলাবিনোদনস্বাস্থ্যচাকরিফিচারনির্বাচনতথ্য-প্রযুক্তিঅপরাধআইন-আদালতউৎসবপরিবেশ ও কৃষিপ্রবাসধর্মরাজধানীসোশ্যাল মিডিয়াআবহাওয়ালাইফস্টাইলএনপিবি স্যাটায়ার ভিডিও
logo

জাতীয়
রাজনীতি
সারাদেশ
বিশ্ব
বাণিজ্য
শিক্ষা
খেলা
বিনোদন
স্বাস্থ্য
চাকরি
ফিচার
নির্বাচন
তথ্য-প্রযুক্তি
অপরাধ
আইন-আদালত
উৎসব
পরিবেশ ও কৃষি
প্রবাস
ধর্ম
রাজধানী
সোশ্যাল মিডিয়া
আবহাওয়া
লাইফস্টাইল
এনপিবি স্যাটায়ার
শিল্প ও সংস্কৃতি
এনপিবি-স্পেশাল
ফটোগ্যালারি
ভিডিও গ্যালারি আর্কাইভ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
০৩ দিন ১৪ ঘণ্টা ২৫ মিনিট

সারাদেশ
পারিবারিক কবরস্থানে দাফন হবেন টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttoncopy sharing button
নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখ। ছবি: সংগৃহীতexpand
নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখ। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখের (২৮) মরদেহ শুক্রবার (৬ নভেম্বর) ফরিদপুরের নগরকান্দায় গ্রামের বাড়িতে নেওয়া হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বুকের বাঁ পাশে গুলি লাগে। পরে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম আফজাল হোসেন। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে নগরকান্দার বারখাদিয়া এলাকার টুলু শেখের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। তবে এ দম্পতির কোনো সন্তান নেই।

তিতাস শেখের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার। এদিকে, তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার (৬ নভেম্বর) তার মরদেহ ফরিদপুরের নগরকান্দায় গ্রামের বাড়িতে আনা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পাঠকের মতামত

সেন্টমার্টিনে জাহাজ চলাচলে মানা হয়নি সরকারি নির্দেশনা

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে গতকাল বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুরুর দিনই জাহাজের যাত্রীসংখ্যা নিয়ে গরমিল ...

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ...

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...