প্রকাশিত: ৩১/০১/২০১৯ ৭:৩৯ এএম , আপডেট: ৩১/০১/২০১৯ ৭:৪০ এএম

নিজস্ব প্রতিনিধি, উখিয়া
উখিয়া বালুখালী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পে ১৬ হাজার রোহিঙ্গার মধ্যে প্রায় ৫ হাজার রোহিঙ্গা ইউএনএইচসিআর প্রদত্ত রেশনসামগ্রী উত্তোলন করছেনা ৪ মাস ধরে। তাদের দাবি দীর্ঘ ২৮ বছর ধরে শরণার্থী হিসেবে স্বীকৃতি পেয়েও তারা শরণার্থী মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে। তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে বাধাপ্রাপ্ত হচ্ছে।পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে ছেলেমেয়েরা। এমন পরিসি’তিতে বিষয়টি নিষ্পত্তি করার জন্য উর্ধ্বতনমহলকে এগিয়ে আসার আহ্ববান জানিয়েছেন ক্যাম্প চেয়ারম্যান। ইউএনএইচসিআর প্রদত্ত রেশন উত্তোলন থেকে চারমাস ধরে বিরত রয়েছেন এমন রেজিস্ট্রার্ড রোহিঙ্গা সৈয়দ হোসেন (৪৫), আব্দুরশুক্কুর (৪০) এর সাথে কথা বলে জানা যায়,এনজিওসংস’া ব্র্যাক নতুন করে আসা রোহিঙ্গাদের সাথে রেজিস্ট্রার্ড রোহিঙ্গাদের সমন্বয় করে তালিকা প্রণয়ন করছে, যা কোনভাবে কাম্য নয়। এছাড়াও তারা রোগীদের নিয়ে উন্নত চিকিৎসার জন্য ক্যাম্পের বাইরে যেতে বাধাপ্রাপ্ত হচ্ছে। ছেলে মেয়েরা পড়ালেখা করতে পারছেনা। এমনকি তারা ইচ্ছামত যেখানে সেখানে যাওয়াআসা পর্যন্ত করতে পারছেনা। এ সব কারণে তারা রেশন উত্তোলন থেকে বিরত রয়েছে। তবে ক্যাম্প চেয়ারম্যান রশিদ আহম্মদ বললেন ভিন্নকথা। তিনি বলেন সরকার তাদের আশ্রয় এবং যাবতীয় সেবা প্রদান করে দীর্ঘ আড়াই বছর যাবৎ তলালনপালন করে যাচ্ছেন, এ জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পক্ষান্তরে ইউএনএইচসিআর ও রেজিস্ট্রার্ড রোহিঙ্গাদের মধ্যে সৃষ্টবিভাজন ও রেশন নিয়ে মতবিরোধ নিরসনে এগিয়ে আসার জন্য উর্ধ্বতনমহলকে এগিয়ে আসার আহ্ববান জানান তিনি। কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম জানান কিছু কিছু রোহিঙ্গা রেশন উত্তোলন থেকে বিরত থাকলেও বেশিরভাগ রোহিঙ্গা নিয়মিতভাবে রেশন নিচ্ছে। তিনি বলেন ক্রমান্বয়ে অবশিষ্ট রোহিঙ্গারা ও রেশন গ্রহণ করতে বাধ্য হবে।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...
Single Page Footer