প্রকাশিত: ০৩/০৪/২০১৮ ৭:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪০ এএম

নিজস্ব প্রতিবেদক::

গ্যাস অনুসন্ধানের কাজের রাস্তা নির্মাণ করার জন্য কক্সবাজারের মহেশখালীর বনভূমির গাছ কাটার অনুমতি পেয়েছে পেট্রোবাংলা। তবে যে কয়টি গাছ কাটা হবে তার ৫ গুন গাছ ওই এলাকায় লাগাতে হবে প্রতিষ্ঠানটিকে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম জানান, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় পেট্রোবাংলার অনুকূলে ব্যবহারের অনুমতি দেওয়া সংরক্ষিত বনভূমিতে বিদ্যমান বিভিন্ন প্রজাতির গাছপালা ও ঝোপজঙ্গল কর্তন ও অপসারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি বলেন, ওখানে পেট্রোবাংলার গ্যাস অনুসন্ধান ও রাস্তা নির্মাণের জন্য ১১ দশমিক ৬১৮ একর সংরক্ষিত ভূমি প্রয়োজন হবে। সেখানে বিদ্যমান বনভূমিতে ২৭৮টি এবং ঝোপজঙ্গল মিলে ৬২৪টিসহ মোট ৯০২টি বিভিন্ন প্রজাতির গাছ কাটতে হবে। গাছগুলোর পাঁচ গুণ বৃক্ষরোপণ এবং পাঁচ বছর পর্যন্ত এগুলো রক্ষণাবেক্ষণের শর্তে মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন দিয়েছে।

এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে ‘বাংলাদেশ এনার্জি পোর্ট লিমিটেড’ নামে কোম্পানি গঠনের জন্য ‘মেমোরেন্ডাম অব অ্যাসেসিয়েশন’, ‘আর্টিক্যাল অব অ্যাসোসিয়েশন’ এবং ‘জয়েন্ট ভেনচার অ্যান্ড স্টেক হোল্ডারস এগ্রিমেন্ট’ এর খসড়া উপস্থাপন করা হলেও মন্ত্রিসভা তা অনুমোদন দেয়নি।

তবে আলোচনা শেষে এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মহোদয়কে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটি এ বিষয়টি বিস্তারিতভাবে দেখে পরবর্তী যে কোনো সভায় এ প্রস্তাব উপস্থাপন করবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer