এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ২৪/০২/২০২৫ ১০:১৭ পিএম , আপডেট: ২৪/০২/২০২৫ ১০:২৪ পিএম

উখিয়ার রাজাপালং ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ডিগলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন সম্পন্ন হয়েছে।

সোমবার(২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ ও হুইপ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

সমিতির সভাপতি জাহেদুল ইসলাম জাহেদের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী , রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মীর সাহেদুল ইসলাম চৌধুরী(রোমান), উপজেলা যুবদলের আহবায়ক এম.সাইফুর রহমান সিকদার , উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও অরিজিন হাসপাতালের চেয়ারম্যান মাওলানা শাহনেওয়াজ সহ প্রমুখ।

সাধারণ সভায় সঞ্চালনা করেন, সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। সভা পরিচালনা করেন অত্র সমিতির সদস্য জিয়াউল হক রানা।

আমন্ত্রিত অতিথিসহ সকল সদস্যদের মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা ও বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন সমিতির সভাপতি জাহেদ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...