প্রকাশিত: ১৬/০৪/২০১৮ ৭:০৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৮ এএম

বার্তা পরিবেশক :

উখিয়ার কৃতি সন্তান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল্লাহ মকবুল মুর্শেদ ৫ দিনের রাষ্ট্রিয় সফরে চীন গেছেন। ১৪ এপ্রিল বিকাল সাড়ে ৩ টায় বেইজিং এর উদ্দেশ্য তিনি ঢাকা ত্যাগ করেন। ৫ দিনের সফরে চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নানা সরকারি সেমিনার ও অনুষ্ঠানে যোগদান করবেন। আগামি ১৮ এপ্রিল তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। উল্লেখ্য এ বছরের ১৪ জানুয়ারি তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয় । তিনি উখিয়া উপজেলার ঘিলাতলি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্থ সহচর মরহুম বি,কম আলী আহমদের একমাত্র সন্তান। ইতিপূর্বে তিনি জেলা প্রশাসক হিসাবে নোয়াখালীর ফেনিসহ বিভিন্ন জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ও বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরীবিক্ষণ ইউনিটের পরিচালক হিসাবে ও দায়িত্ব পালন করেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer