ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ৭:৩৮ পিএম

চট্টগ্রামে রেলওয়ে গোয়েন্দা পুলিশের অভিযানে ১,৭৪০ পিস ইয়াবাসহ মো. শাকিল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিাবর (২৯ মে) রাতে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রেলওয়ে গোয়েন্দা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলওয়ে থানাধীন ষোলশহর স্টেশন অতিক্রমের সময় ট্রেনের ‘এক্সট্রা-২’ বগির সামনের টয়লেটের পাশে তল্লাশি চালিয়ে শাকিলকে হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা।

এ সময় তার পরিহিত প্যান্টের কোমর থেকে স্কচটেপে মোড়ানো পোটলায় থাকা ৯টি এয়ারটাইট পলিপ্যাকে প্যাক করা ১,৭৪০ পিস লালচে রঙের ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাকিল কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম রেলওয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সোলতানার দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।

রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সোলতানা জানান, আটককৃত শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...