প্রকাশিত: ২৪/০৭/২০১৮ ১২:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২০ এএম

ঢাকা: প্রাণভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে তাগিদ দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

সোমবার (২৩ জুলাই) রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে নিরাপদে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে পরিষদটি এ তাগিদ দেয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বিষয়ক চুক্তি বাস্তবায়নে রোহিঙ্গাদের যথাযথভাবে ফিরিয়ে নিতে দেশটির অগ্রগতির প্রয়োজন রয়েছে বলে নিরাপত্তা পরিষদ বিবৃতিতে জানিয়েছে।

ওই বিবৃতিতে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে সুস্থ পরিবেশ সৃষ্টি করতে তাগিদ দিয়ে বলা হয়েছে, রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ এবং শরণার্থী ও উন্নয়ন সংস্থাগুলো সহযোগিতা করবে।

রোহিঙ্গারা প্রধানত ‘বৌদ্ধ মিয়ানমার’ ও সামাজিক বৈষম্যমূলক আচরণের মুখোমুখি হয়ে বাস্তুহারা হয়েছেন। এখন তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার অস্বীকার করছে দেশটি। কারণ তারা মনে করছে, রোহিঙ্গারা বাংলাদেশে অভিবাসী হিসেবে আছে। যদিও ওই রোহিঙ্গা পরিবারগুলো মিয়ানমারে বসতি স্থাপন করেছিল এবং বেশির ভাগই মিয়ানমার বংশোদ্ভূত।

ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়ে ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে দুই লাখেরও বেশি রোহিঙ্গা দেশে ছেড়ে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer