উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ৩:০৪ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের কালভার্টে ধাক্কা লেগে জাহিদ ইকবাল (৪৬) নামের পুলিশের বিশেষ শাখার এক পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাহিদ ইকবাল চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। একই ঘটনায় তার সন্তানরাসহ আরও সাতজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সঙ্গে ধাক্কা খায় একটি মাইক্রোবাস। পরে ওই গাড়িটি সড়কে পড়ে থাকলে পেছন থেকে আরেকটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মাইক্রেবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা জাহিদ ইকবাল নিহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, আট যাত্রী নিয়ে ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিল গাড়িটি। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সঙ্গে ধাক্কা খায়। এতে এক পুলিশ কর্মকর্তা নিহতসহ সাতজন আহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...