প্রকাশিত: ১৩/০৩/২০২১ ৪:৫৬ পিএম

জাহেদ হাসান :
পরিবহনকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে অভিনব কায়দায় নিরাপদ সড়ক দিয়ে মাদক পাচার করে যাচ্ছে কারবারিরা।কিন্তু প্রশাসনও মাদক ব্যবসায়ীদের গতিরোধ করতে সর্বদা তৎপর।

চট্টগ্রাম লোহাগাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ হাজার ২ শত পিস ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এবং মাদক পাচারে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করেছে।

শুক্রবার (১২ মার্চ)দুপুর ২ টার দিকে লোহাগাড়া থানার এসআই (নি:)/মো: গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২ হাজার ২ শত পিস ইয়াবাসহ মোঃ নুর কামাল কে আটক করেছে।

অপর অভিযানে একই সময় এসআই (নি:)/দুলাল বাড়ৈ সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে অভিযান চালিয়ে মোঃ হাফিজ এর কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ মাদক পাচারে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করেছে।

আটককৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় পৃথক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer