
নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে। পাশাপাশি মিয়ানমারের ইউনাইটেড লিগ অব আরাকান (ইউএলএ)-এর চেয়ারম্যান টোয়ান মরাত নাইং-ও পররাষ্ট্রমন্ত্রীকে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন।
এই প্রথম আনুষ্ঠানিকভাবে আরাকান সেনার পক্ষ থেকে অভিনন্দন এলো।
এদিকে অভিনন্দন বার্তায় মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে নেপিডো এবং ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ
এছাড়া আরাকান সেনা প্রধান ও ইউএলএ চেয়ারম্যান টোয়ান মরাত নাইং অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার নতুন দায়িত্বে, আমি আশা করি আপনি বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করার জন্য আমাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। আমাদের বিদ্যমান সদিচ্ছার ওপর ভিত্তি করে এখন বাংলাদেশ এবং আরাকানের মধ্যে বন্ধুত্বের একটি নতুন পথ তৈরি করার সুযোগ রয়েছে

পাঠকের মতামত