উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৯/২০২৪ ৭:৫৫ পিএম

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসয়েভ। এ ছাড়া পররাষ্ট্রস‌চিব মো. জসীম উদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন আইওএম মিশন প্রধান।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের দপ্তরে পৃথকভাবে সাক্ষাৎ করেন আইওএম মিশন প্রধান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে এসয়েভের সক্রিয়ভাবে জড়িত থাকার জন্য ধন্যবাদ জানান। অনিয়মিত পরিস্থিতিতে বা মানবিক সংকটে বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন এবং পুনঃএকত্রীকরণে সহায়তার জন্য আইওএমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর ‌ফোনালাপ
লু ভারত প্রশ্নে পররাষ্ট্রসচিবের কৌশলী জবাব
আর্থিক প্রতিষ্ঠানের সংস্কারে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র
পররাষ্ট্র উপদেষ্টা গন্তব্য এবং ট্রানজিট দেশগুলো‌তে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় আইওএমের অব্যাহত সক্রিয় প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমর্থনে আইওএমের সম্পৃক্ততার প্রশংসা করেন। এ ছাড়া উপদেষ্টা মিয়ানমারে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর দেন।

মিশন প্রধান রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা করার জন্য আইওএমের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা এসয়েভকে তার মিশন সফলভাবে সমাপ্ত করার জন্য অভিনন্দন জানান এবং ইয়েমেনে তার পরবর্তী কার্যভারের জন্য শুভেচ্ছা জানান। এ ছাড়া পররাষ্ট্র স‌চিব মো. জসীম উদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন আইওএম মিশন প্রধান।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...