প্রকাশিত: ১৪/০২/২০১৯ ১২:৩২ পিএম


ডেস্ক রিপোর্ট – পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না। তবে জেলা পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যদের পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এই সিদ্ধান্তের কথা বলেন ইসি সচিব।

হেলালুদ্দীন আহমদ জানান, আইনকানুনের ভিত্তিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

ইসি সচিব বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান যারা পদে আছেন, সিদ্ধান্ত হয়েছে, তাদের পদত্যাগ করতে হবে না। আর ভাইস-চেয়ারম্যানকেও পদত্যাগ করতে হবে না। ‘

হেলালুদ্দীন আহমদ বলেন, আরেকটি সিদ্ধান্ত হলো অনেক স্কুল-কলেজ সরকারি হয়েছে। সেসব প্রতিষ্ঠান সরকারি হয়েছে, কিন্তু ব্যক্তিরা সরকারি হন নাই। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাহলে তাদের পদত্যাগ করতে হবে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, বা জেলা পরিষদের মেম্বার যদি উপজেলা নির্বাচন করতে চান, তাহলে তাদেরও পদত্যাগ করতে হবে।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer