প্রকাশিত: ১৭/০৪/২০১৮ ৭:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৩ এএম

ডেস্ক রিপোর্ট ::
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন। নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে।

আজ মঙ্গলবার (১৭ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি এ পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের পর ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে চেয়ারম্যান আরাস্তু খানের ছবি সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির শীর্ষ ৫ জন কর্মকর্তাকে অপসারণ করা হয়। যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সবাই পদত্যাগ করেছেন।

গত বছরের জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকে ব্যাপক পরিবর্তন আসে। সে সময় কোন রকম আগাম আভাস ছাড়াই অপসারণ করা হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নানকে। একই সঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হককেও সরানো হয়। এরপর ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয় আরাস্তু খানকে। আর নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে। আর নতুন এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয় ইউনিয়ন ব্যাংকের এমডি মো. আব্দুল হামিদ মিঞাকে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer