প্রকাশিত: ১৭/০২/২০১৯ ৮:৫৩ পিএম

নিউজ ডেস্ক::
জামায়াতে সংস্কার বিতর্কে এবার পদ ছাড়ছেন দলটির আমির মকবুল আহমদ। সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের পদত্যাগের পর ভাঙনের মুখে জামায়াত। রোববার দুপুরে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জামায়াতের ৮০ দশকের ছাত্রশিবির নেতাদের সংস্কার প্রস্তাব নিয়ে অভ্যন্তরীণ অস্থিরতায় পড়ে জামায়াত।

দলটির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়া ও না চাওয়ার ইস্যুতে দ্বিধাবিভক্ত দলটির কেন্দ্রীয় নেতারা। একাত্তরের বিতর্কীতদের থেকে একে একে সড়ে দাঁড়াচ্ছেন দলটির দায়ীত্বশীল নেতারা। গত শুক্রবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের পদত্যাগ করার মধ্য দিয়ে তা প্রকাশ্য রূপ নেয়।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, খোদ আমিরে জামায়াত মকবুল আহমদ আর স্বপদে থাকতে চাইছেন না। একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া ও দল বিলুপ্তি ইস্যুতে সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের সঙ্গে তারও মতবিরোধ চরমে। গত শনিবার দিনাজপুরের এক নেতার স্বেচ্ছা পদত্যাগ এবং জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মজিবুর রহমান মঞ্জুকে বহিষ্কারের ঘটনায় দলের অভ্যন্তরীণ চিত্র আরো ফুঁটে উঠেছে। সংস্কার ইস্যুতে শিগগিরই দলের অনেকেই পদত্যাগ করতে পারেন বলেও শোনা যাচ্ছে।

সংস্কার ইস্যুতে দলে বিভক্তি প্রকাশ্যে চলে আসায় বিব্রত জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদ। তার এক ঘনিষ্ঠজন (নাম প্রকাশে অনেচ্ছুক) জানান, বিব্রত হওয়ার বিষয়টি দলের আমির আমাদের কয়েকজনকে জানিয়ে বলেছেন, তার বয়স হয়েছে। এ বয়সে এসে দলের মধ্যে এমন পরিস্থিতির মোকাবিলা করতে হবে তা তিনি আসা করেননি। তাই আমির পদে তিনি আর থাকতে চাইছেন না। তিনি জামায়াতের সদস্য পদে থাকতেও স্বস্তিবোধ করছেন না।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...