প্রকাশিত: ০৬/০২/২০২১ ৮:৫৬ এএম

ইমাম খাইর:
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নূর (আবাসিক) হোটেল থেকে সালাউদ্দিন সুমন (৩৩) নামের এক ব্যক্তিকে ২৯,২৭০ ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে আটক করা হয়েছে।

আটক সালাউদ্দিন সুমন ফেনী দাগনভূইয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এ খবর দিয়েছেন।

তার দেয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নূর আবাসিক হোটেলে মাদকদ্রব্য ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে একজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার নাম সালাউদ্দিন সুমন বলে জানিয়েছে।

আটক ব্যক্তি দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ জেলা ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তার কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer