ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ২:৩০ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মাথা, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণও হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

শনিবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে নুরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। সঙ্গে নাকে গজ ব্যান্ডেজ দেওয়া ছিল। পরে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।

ডা. মোস্তাক বলেন, সিটিস্ক্যান ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, নুরের মাথার হাড়, নাকের হাড় ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণ রয়েছে। তার চোখ-মুখ ফুলে গেছে এবং চোখে রক্ত জমে আছে। তবে শরীরের অন্য কোথাও বড় ধরনের আঘাত নেই।

চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা (নিউরোসার্জারি, নাক-কান-গলা, চক্ষু ও ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা) শনিবার সকালে তাকে পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। যদিও এখনো তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

নুরের চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণে মেডিকেল বোর্ড আজ বৈঠকে বসবে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer