প্রকাশিত: ১৬/০৬/২০১৬ ৯:৩৩ পিএম , আপডেট: ১৬/০৬/২০১৬ ৯:৩৪ পিএম

নীরবতা...!ফারজানা সিকদার

এক কোটি কথা বেচে থাকে
প্রতিটি নীরব শব্দের আষ্টেপৃষ্ঠে
হিম হিম রাতের নীরবতায় মিশে
সহস্র মনের অজস্র প্রশ্ন
এরা ঘুরেফিরে এপাশ ওপাশ করে
অন্ধকার রাতের শয্যাতলে
ঝরে পড়া বৃষ্টির নীরবতায় লেগে
থাকে
শতশত কষ্টের নীল নীল দাগ
ঘোমড়ে কাদা মনের আকুতি
ভেজা তুলোর মত ঠান্ডা প্রকৃতি
অথবা ভালবাসার রঙ্গিন প্রজাপতি
শুন্যতার নীরবতায় কান পাতো
হৃদয় ভেঙ্গে চুরমার তপ্ত হাহাকার
ফেরেববাজ ফেরারি স্বপ্নঘোর আধার
আজন্ম নীরবে বয়ে চলা নদীর স্রোত
নিয়ত লিখে ভালবাসার জলকাব্য
কখনো রক্তক্ষয়ী রক্তগঙ্গা হিম প্রবাহ
রাতজাগা আকাশবুকে চন্দ্রতারার
খেলা
কবে কে বুঝেছে এই নীরবতার ছন্দ
চন্দ্রপৃষ্ঠের এক জনমের রহস্য!

পাঠকের মতামত

 

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...

ভুল হোক ফুল

আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র।যত সময় যাচ্ছে, ততই যেন আমরা নতুন বিষয় ...