প্রকাশিত: ২৯/০৩/২০১৯ ৯:৪৬ এএম , আপডেট: ২৯/০৩/২০১৯ ১০:০৩ এএম

ঢাকা: রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ সকাল থেকে আবার শুরু হয়েছে উদ্ধার কাজ।গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টা পর্যন্ত নিহতের দাঁড়িয়েছে ২৫ জনে। আহত হয়েছেন ৭০ জন।অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করা হয়।

তবে এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে।উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনের অষ্টম ও নবম তলায় আরও লাশ থাকতে পারে। ভেতরে প্রচণ্ড উত্তাপ। দম বন্ধ হওয়ার অবস্থা। দমকল বাহিনীর দুটি দল সারা রাত ঘটনাস্থলে ছিল। সকালে আরো নতুন সংখ্যা জানা যাবে। তবে পুরোপুরি হতাহতের সংখ্যা জানতে বেশ সময় লেগে যেতে পারে। বেশ কিছু ব্যাগ ভেতরে নেওয়া হয়েছে। প্রতিটি ব্যাগে একাধিক লাশ নিতে হতে পারে। লাশ শনাক্ত করতে ডিএনএ টেস্টের প্রয়োজন হবে।

দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আনোয়ার জানান, “আগুন রাতে নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ বন্ধ রাখা হয়, তবে আবার যেন আগুন ছড়িয়ে পরতে না পারে তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সারারাতই ঘটনাস্থলে ছিল।”

সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়েছে।তবে উদ্ধার অভিযান শেষ হতে কত সময় লাগতে পারে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি খুরশীদ আনোয়ার।

এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী নিহতদের মধ্য থেকে সাত জনের নাম জানা গেছে বলে নিশ্চিত করেছেন। তাঁরা হলেন, পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।

পুলিশ সূত্রে থেকে জানানো গেছে, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক।

আগুন নিয়ন্ত্রণে আনতে কেন এত সময় লাগলো – সে প্রশ্নের উত্তরে আনোয়ার বলেন, “একটি বহুতল ভবনের জন্য যেরকম অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকার কথা, সেরকম আমরা দেখতে পাইনি।”

এছাড়া বহুতল ভবনে আগুন নেভানোর জন্য যেসব গাড়ি প্রয়োজন সেগুলো দূর থেকে নিয়ে আসার কারণে এবং রাস্তায় যানজট থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরী হয় বলে জানান তিনি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...