প্রকাশিত: ০২/০৫/২০২০ ৫:৫২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সরকারের নির্বাহী আদেশে সাধারণ ক্ষমা পেয়ে কক্সবাজার জেলা কারাগার থেকে ৭ জন বন্দী মুক্তি পেয়েছে। শনিবার ২ মে তাদের মুক্তি দেওয়া হয়।

বিষয়টি কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোঃ মোকাম্মেল হোসেন জানিয়েছেন। তিনি আরো জানান, ৩ দফায় ৩ ক্যাটাগরীর বন্দীকে সারাদেশের ৩ হাজারের বেশী বন্দীকে সরকার নির্বাহী আদেশে সাধারণ ক্ষমা করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের প্রথম দফায় কক্সবাজার জেলা কারাগার থেকে শনিবার ৭ জন বন্দী মুক্তি পেলো।
এর আগে করোনা ভাইরাস (COVID-19) এর কারণে দেশের সকল আদালত বন্ধ থাকায় দেশের কারাগার গুলোতে বন্দী জট চরম আকার ধারণ করে। এ অবস্থায় সরকার কিছু বন্দীকে সাধারণ ক্ষমা করে নির্বাহী আদেশে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার আওতায় কক্সবাজার জেলা কারাগার থেকে ৩ ক্যাটাগীরর মোট ৩২৩ জন বন্দীকে মুক্তি দেওয়ার জন্য কক্সবাজার জেলা কারাগার হতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ প্রেরণ করা হয়। এ সুপারিশের প্রেক্ষিতে সাজাপ্রাপ্ত ৭জন বন্দী, কিন্তু তাদের সাজার মেয়াদ আর মাত্র ৬ মাসের কম রয়েছে, এধরনের ৭ জনকে শনিবার মুক্তি দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোঃ মোকাম্মেল হোসেন আরো জানান, কক্সবাজার জেলা কারাগারে শনিবার ২ মে ৪৩৫০ জন বন্দী রয়েছে। তারমধ্যে ২৬১ জন মহিলা।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...