প্রকাশিত: ০৩/০২/২০১৮ ২:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৬টি শর্ত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় খালেদা জিয়া একাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে।
ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে
জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে
ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে
নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে
ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে
যন্ত্রে ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না
এসব শর্তের বিষয়ে খালেদা জিয়া নির্বাহী কমিটির সদস্যদের মতামত জানতে চাইলে সবাই উচ্চস্বরে হাত উচিয়ে এই শর্তের প্রতি সমর্থন জানান।
নেতাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি। আমাকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। দলের নেতা ও এ দেশের মানুষের সঙ্গে আছি। তিনি দলের নেতাদের শান্তিপূর্ণ প্রতিরোধ-প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer