নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ০৭/০৪/২০২৬ ৬:২৩ পিএম

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ি সীমান্ত সড়ক থেকে রেজু আমতলি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্ড ব্রাদার্স এর বিরুদ্ধে ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সরেজমিন গেলে স্থানীয়দের দাবি, নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের খোয়া ও বালির পরিবর্তে পাহাড়ি মাটি ব্যবহার করা হচ্ছে।

জানা গেছে,এলজিডির অর্থায়নে ২০২৪-২৫ অর্থ বছরের প্রায় দুই কোটি টাকা ব্যয়ে পরিচালিত এই সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান যথাযথ নিয়ম অনুসরণ করছে না। সড়ক নির্মাণের জন্য যেখানে মানসম্মত উপকরণ ব্যবহারের কথা, সেখানে নিম্নমানের খোয়া দিয়ে কাজ চালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্যমতে, সড়কের বিভিন্ন স্থানে বালির পরিবর্তে সরাসরি পাহাড়ি মাটি ব্যবহার করা হচ্ছে, যা বর্ষা মৌসুমে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে সরকারের বিপুল অর্থ ব্যয়ের পরও টেকসই সড়ক নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে।

এলাকাবাসী আরও জানান, কাজের তদারকির অভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়মের সুযোগ নিচ্ছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেন, সড়কটি সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হওয়ায় মানসম্মতভাবে সংস্কার কাজ সম্পন্ন করা অত্যন্ত জরুরি। অন্যথায় জনগণের ভোগান্তি আরও বাড়বে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কাজের মান নিশ্চিত করা হোক।

ঠিকাদার আবুবক্করকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ঠিকাদারের ফোনে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নাইক্ষংছড়ি উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...