ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ৬:২৩ পিএম , আপডেট: ০৯/০৯/২০২৩ ৭:৫৫ পিএম

নিজ ভূমিতে প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নারীদের সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার এফডিএমএন রিপ্রেজেনটেটিভ কমিটির আয়োজনে লম্বাশিয়া ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রচলিত প্রথা ভেঙে প্রথমবারের মতো উখিয়া-টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন বয়সী হাজারো রোহিঙ্গা নারী যোগ দেয়। এর আগেও প্রত্যাবাসনের দাবিতে হয়েছে বাড়ি ফেরা কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম। তবে, এবার বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণের মাধ্যমে ভিন্নমাত্রা পেল রোহিঙ্গাদের এই আন্দোলন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরাতে বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।’

তিনি সমাবেশের প্রশংসা করে আরও বলেন, ‘বিশ্বায়নের এই সময়ে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। পিছিয়ে পড়া জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও আজকে রোহিঙ্গা নারীরা প্রচলিত প্রথা ভেঙে এখানে জড়ো হয়েছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।’

সমাবেশে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নারীনেত্রী রশিদা খাতুন বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের আশ্রয় দিয়েছে। তবে এই আশ্রিত জীবন আর চাই না, ফিরতে চাই নিজেদের প্রিয় আরাকানে। আমরা মায়ের জাত, নিজেদের সন্তানদের নিজস্ব সংস্কৃতিতে আমাদের বড় করতে হবে।’

আয়োজক কমিটির নেতা মোহাম্মদ সৈয়দুল্লাহ বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর ৫০ শতাংশই নারী। আমরা চেয়েছি, আমাদের বাড়ি ফেরা কর্মসূচিতে তারা যুক্ত হোক এবং আজ সেটাই হলো। ঐক্যবদ্ধ হলে রোহিঙ্গা নারীদের থামানো যাবে না, আজ তারা সেটাই প্রমাণ করেছে।’

উল্লেখ্য, ২০১৭ সালে মানবিক বিপর্যয়ে পড়ে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ। ছয় বছরে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ লাখে, সব মিলিয়ে ১২ লাখ রোহিঙ্গা বর্তমানে বাস করছে বাংলাদেশে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...