প্রকাশিত: ২৭/০৮/২০২০ ৯:০৯ এএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্রেন্টন ট্যারেন্টকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। চার দিনের রায় পড়া শেষে বৃহস্পতিবার দেয়া রায়ে জানানো হয়, প্যারোলে মুক্তির সুযোগও পাবেন না তিনি।

নিউজিল্যান্ডের ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তি সর্বোচ্চ সাজা পেয়েছেন। ৫১টি হত্যা, ৪০টি হত্যাচেষ্টা ও ভাঙচুরসহ মোট ৯২টি মামলায় দায় স্বীকার করেছেন ট্যারেন্ট। ৪ দিনের বিচার শুনানিতে সাক্ষ্য দেন হামলায় হতাহতদের পরিবার।

সাজার রায়ে ট্যারেন্টের কৃতকর্মকে ‘অমানবিক’ ও ‘ক্ষমার অযোগ্য’ হিসেবে অভিহিত করেছেন বিচারক।

গত বছর মার্চে ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে ঢুকে বর্বরোচিত হামলা চালায় ব্রেন্টন ট্যারেন্ট। যা ফেসবুকে লাইভ স্ট্রিমিংও চালান। এতে প্রাণ যায় বাংলাদেশিসহ ৫১ মুসল্লির। এ ঘটনার পরপরই কঠোর করা হয় নিউজিল্যান্ডের অস্ত্র আইন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer