প্রকাশিত: ১৫/১১/২০২০ ১০:৩৭ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন স্থান থেকে আগত এনজিওকর্মীরা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে অবৈধ মেলামেশা করে আসলেও প্রশাসনকে তেমন কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি।
বিভিন্ন গণমাধ্যমে লেখালেখির পর উপজেলা প্রশাসন গত বছর সিকদারবিল গরুবাজারস্থ কয়েকটি ভবনে অভিযান পরিচালনা করলেও পরবর্তীতে তা থমকে যায়। যার ফলে এসব অবৈধ মেলামেশা আরো বৃদ্ধি পায়।
এদিকে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালীস্থ এক নারী এনজিওকর্মীর বাসা থেকে আপত্তিকর অবস্থায় জনতার হাতে-নাতে ধরা পড়ে সুশীলন নামক এনজিও’র এক কর্মকর্তা। তার নাম অনিরুদ্দা সরকার।
স্থানীয় লোকজন আপত্তিকর অবস্থায় ধরে চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে আসলেও বিষয়টি তিনি তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত দিতে পারেনি।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত অনিরুদ্দা সরকার বলেন, আমাকে রাতে এক নারী এনজিওকর্মীর বাসায় পেয়ে স্থানীয় কয়েকজন লোক চেয়ারম্যানের কাছে ধরে নিয়ে আসে। বিষয়টি নিয়ে আজ ৯টায় আবারো বৈঠক রয়েছে বলে তিনি স্বীকার করেন।

তবে সুশীলনের কয়েকজন সিনিয়র কর্তারা ঘটনাটি ধামাচাপা দিতে গত রাত থেকে বিভিন্ন স্থানে তদবির করে যাচ্ছে বলে নির্ভরযোগ্য জানিয়েছেন।

স্থানীয় চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ঘটনা ঠিক কিন্তু প্রমাণ নেই। কেউ অভিযোগ না করার কারনে কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, এ ধরনের কোন অভিযোগ আমাদের হাতে আসেনি। আসলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।সুত্র: পার্বত্য নিউজ

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer