প্রকাশিত: ০১/০৪/২০১৮ ৯:৩৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
ফতুল্লার সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মোর্শেদুল হক নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোর্শেদুল হক কক্সবাজারের রামু থানাধীন মন্দলপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল হকের ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল জানান, গ্রেফতার মোর্শেদুল হক কক্সবাজারের রামু এলাকা থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা নিয়ে নারায়ণগঞ্জের একাধিক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের উদ্দেশ্যে এসেছিলেন।

সাইনবোর্ড এলাকা থেকে নারায়ণগঞ্জের দিকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে যাওয়ার পথে পুলিশ চেকপোস্টে তল্লাশি করে।

এসময় তাকে ওই মাদকসহ গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার মোর্শেদুল কোন কোন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা সরবরাহ করার উদ্দেশ্যে এসেছিলেন তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি কারো নাম বলতে না পারলেও এক মাদক বিক্রেতার মোবাইল নম্বর দিয়েছেন। সেটির কললিস্টের সূত্র ধরে ওই মাদক বিক্রেতার পরিচয় জানার চেষ্টা চলছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer