প্রকাশিত: ১৯/১১/২০১৭ ৫:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৫ এএম

চট্টগ্রাম: ছোবড়াসহ ঝুনা (পরিপক্ব) নারকেলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ১ হাজার ইয়াবা পাচারের সময় ধরে ফেলেছে পুলিশ।

সাতকানিয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে শনিবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন বাংলানিউজকে জানান, জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সাতকানিয়া থানার এসআই মো. শহিদুল ইসলাম, এসআই মো. মিজানুর রহমান, মো. মোবারক হোসেন ও ফোর্স কেওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনের চেকপোস্টে ডিউটি করছিলেন। এ সময় গাড়ি থেকে গাড়ি থেকে নেমে কক্সবাজারের টেকনাফের হ্নিলা পশ্চিম পানখালী গ্রামের দুদু মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৩৫) দ্রুত পালিয়ে যাচ্ছিলেন। তাকে থামিকে নারী পুলিশ তল্লাশি করে। এ সময় তার ডানহাতে থাকা নারকেলটি নিয়ে ইতস্তত করার বিষয়টি নজরে পড়ে। তখন ওই নারকেলের ছোবড়ার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ইয়াবা পাওয়া যায়।

ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রোববার (১৯ নভেম্বর) মামলা করা হয়েছে বলে জানান ওসি।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...