প্রকাশিত: ২১/০২/২০২১ ১১:৪৫ এএম

বরগুনার পাথরঘাটায় নামাজ পড়ানোর সময় সিজদারত অবস্থায় আলহাজ্ব আবুল হোসেন (৫৮) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার মাগরিবের সময় উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ গহরপুর গ্রামের মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন হাওলাদার একই গ্রামের দেনছের আলী হাওলাদারের মেজো ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর যাবত মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে মসজিদে বিনা পারিশ্রমিকে মুয়াজ্জিন ও ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

মসজিদের মুসল্লি আব্দুল হামিদ খান দৈনিক আমাদের সময়কে জানান, মাগরিবের আজান দিয়ে নিজেই নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলেও নামাজ আদায় করে যাচ্ছিলেন আবুল হোসেন। দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে তিনি আর উঠতে পারেননি। পরে মুনাফ নামে এক ব্যক্তি বাকি নামাজ শেষ করে তাকে মৃত অবস্থায় সিজদায় পড়ে থাকতে দেখেন।

আবুল হোসেনের ছোট ভাই নূর হোসেন হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে তার ভাই হৃদরোগে ভুগছিলেন। গত শুক্রবার তিনি ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে এসেছেন।

তিনি জানান, আজ রোববার সকাল ১০টায় জানাজা শেষে আবুল হোসেনকে হাওলাদারকে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer