প্রকাশিত: ০৬/০১/২০২০ ৯:৩১ এএম

অস্ট্রেলিয়ার উপকূলে বৃষ্টি হওয়ায় দাবানলে পোড়া এলাকার তাপমাত্রা কিছুটা কমেছে। রোববার ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে তাপমাত্রা ২০ ডিগ্রিতে এসেছে।
তবে এই বৃষ্টিতে এই বিশাল দাবানল নেভানোর জন্য যথেস্ট নয়। দাবানল থাকতে পারে আরও কয়েক মাস।

নিউসাউথ ওয়েলসের রাজ্যপ্রধান গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সোমবার সকালে বলেন, বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও আত্মতুষ্টিতে ভোগার উপায় নেই। গোটা রাজ্যে এখনো ১৩০টি দাবানল চলছে।

এই ঘটনার ভেতর আরো দুইজন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাদের উদ্ধারে অভিযান চলছে।
দমকল বিভাগের কর্মীরা বলছেন, বৃষ্টির পর তাদের জন্য নতুন কিছু চ্যালেঞ্জ থাকছে। আবার যেন দাবানল মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই চেষ্টা করছেন তারা।

এর আগে, সেপ্টেম্বরে ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন। এর মধ্যে চলতি সপ্তাহে নিউ সাউথ ওয়েলসেই সাতজন মারা গেছেন। বাকিরা এখনো নিখোঁজ।

নিউ সাউথ ওয়েলসের পাশাপাশি সবচেয়ে বেশি দাবানল ছড়িয়ে পড়েছে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। রাজ্য দুইটিতে ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। মারা গেছে অসংখ্য প্রাণী। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer