প্রকাশিত: ২৮/০৩/২০১৮ ৭:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৫ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

টেকনাফের নাফনদীতে বিজিবি-বিজিপি পর্যায়ে যৌথ টহল অনুষ্টিত হয়েছে। এনিয়ে ৪র্থ বারের মতো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নাফনদীতে বিজিবি-বিজিপি পর্যায়ে যৌথ টহল সম্পন্ন হল।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান ‘২৭ মার্চ সকাল ৯.৫০ ঘটিকা হতে ১১.২০ ঘটিকা পর্যন্ত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির সুবেদার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ২টি স্পীড বোটযোগে এবং প্রতিপক্ষ ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ ঘধমধশঁৎধ ক্যাম্পের উণ ঞঁহ ঞঁহ এর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল ২টি গানবোট যোগে বিআরএম-১১ হতে বিআরএম-১৫ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়। উভয় পক্ষের কমান্ডার ও টহল সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ৫ মার্চ, ১৪ মার্চ এবং ২০ মার্চ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি, টেকনাফ বিওপি এবং দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপির সাথে তিনটি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল’। ##

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer