প্রকাশিত: ০৩/০২/২০১৮ ৫:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৯ এএম

সাদ্দাম হোসাইন, হ্নীলা::
টেকনাফে নাফনদীতে মাছ শিকাররত বাংলাদেশী জেলেদের উপর গুলিবর্ষণ করেছে। এতে এক জেলে গুলিবিদ্ধ হলেও ৫ জেলেকে অপহরণ করেছে। বিজিবি অপহৃত জেলেদের ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে।
জানা যায়,শনিবার সকাল সাড়ে ৮টারদিকে উপজেলার হোয়াইক্যং কাঞ্জরপাড়া সংলগ্ন নাফনদীর পয়েন্ট দিয়ে একদল জেলে মাছ শিকারের সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) শীলখালী ঘাঁটির একটি বিশেষ টহল দল স্পীডবোট নিয়ে এসে বাংলাদেশী জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এসময় বাংলাদেশ সীমান্তে চরজালে মাছ ধরারত কাঞ্জর পাড়ার ফকির মোহাম্মদের পুত্র নুরুল ইসলাম (৩৫) এর শরীরে এসে বিদ্ধ হয়। এরপর বিজিপি সদস্যরা স্থানীয় আব্দুল গফুরের পুত্র আজিজুল্লাহ, মৃত আব্দুল শুক্কুরের পুত্র ইয়ার মোহাম্মদ, মৃত নুরুল আলমের পুত্র শাহ আলম, আব্বাসের পুত্র মোঃ রফিক ও আব্দুল জলিলের পুত্র পেটান আলীকে নৌকা-জালসহ অপহরণ করে নিয়ে যায়। তখন গুলিবিদ্ধ জেলের অপর সহযোগীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কাঞ্জর পাড়া বাজারে নিয়ে আসে। তাকে কুতুপালং শরণার্থী ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে অপহৃত ৫ জেলে পরিবারের মধ্যে চরম উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। নাফনদীতে মাছ শিকারে গিয়ে বিজিপির গুলিতে ১ জেলে গুলিবিদ্ধ ও অপর ৫ জেলে অহরণের বিষয়টির সত্যতা স্বীকার করেন স্থানীয় মেম্বার আব্দুল গাফ্ফার।
এই ব্যাপারে টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান, নাফনদীতে মাছ শিকার বন্ধ করা হলেও জেলেরা চুরি করে জলসীমা অতিক্রম করায় এই ঘটনার সুত্রপাত। তবে অপহৃত জেলেদের ফিরে আনার চেষ্টা চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer