ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১১/২০২৪ ৮:৪৮ পিএম

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ।

রবিবার (২৪ নভেম্বর) সকালে নাফ নদসংলগ্ন জেটি ঘাটে মোদাচ্ছির আহমেদ (৩২) নামক এক যুবকের বড়শিতে কোরাল মাছটি ধরা পড়ে।

দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, প্রতিদিনের মতো সকালে বরশি দিয়ে মাছ ধরতে যান দ্বীপটির ২০-৩০ জনের একটি দল। স্থানীয় যুবক মোদাচ্ছিরের বড়শিতে ২৫ কেজি ওজনের কোরাল মাছটি ধরা পড়ে।

মোদাচ্ছির বলেন, ‘কোরাল মাছটি দ্বীপে প্রতি কেজি ১৩০০ টাকায় করে বিক্রি করে দিয়েছি।’

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ ছিল। সরকারি বন্ধের কারণে সাগরে দিন দিন মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।’

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...
Single Page Footer