উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ৭:৪৪ এএম , আপডেট: ১৩/০৮/২০২৫ ১১:৪৫ এএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালের দিকে নাফনদীর টেকনাফ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে গেছে।

জেলেরা হলেন— টেকনাফ সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা মো. আলী আহমদ ছেলে মো. ইলিয়াস (৪১), তার ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, মঙ্গলবার সকালে পাঁচ জেলে ট্রলারে করে মাছ ধরতে গিয়েছিলেন। আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে এসে অস্ত্রের মুখে জেলেদের নিয়ে গেছে। কাছাকাছি এলাকা থেকে অন্য জেলেরা এটা দেখেছেন। পরে তারা ফিরে এসে স্বজনদের জানিয়েছেন।

শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গণি বলেন, নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াসের পরিবারের তিনজনসহ পাঁচ জেলে সাগরে মাছ ধরতে যায়। সাগর থেকে ফিরে আসার সময় তাদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। স্বজনরা বিষয়টি বিজিবিকে অবহিত করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে। এবং এ বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...