প্রকাশিত: ২৩/০২/২০১৮ ৯:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৩ এএম

ডেস্ক রিপোর্ট::
ছুটির দিন শুক্রবার বিকেলে নাতি-নাতনিদের সঙ্গে খুনসুঁটিতে মেতেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এই ছবি পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। এর পরই সেটি ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যায়, কখনও নাতনির চুলের বেণী বেঁধে দিচ্ছেন প্রধানমন্ত্রী, আবার কখনও দুরন্ত নাতি-নাতনিদের সঙ্গে মেতেছেন খুনসুঁটি-হাস্যোল্লাসে। ছুটির দিনে এমনই এক অনিন্দ্য সুন্দর পারিবারিক আবহে আনন্দঘন বিকেল কাটিয়েছেন তিনি।

এমন মুহূর্তের দু’টি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুকে লেখেন, ‘আজ বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূস এর সাথে শেখ হাসিনা। সাধারণে অসাধারণ আমাদের আপা…আমাদের ঠিকানা।’

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer