প্রকাশিত: ০৩/০৩/২০১৮ ৭:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৪ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে (৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ধর্ষণ চেষ্টার ঘটনা এলাকা জুড়ে গুণজন শুরু হলে ছাত্রীর পরিবারকে হুমখি প্রদর্শন করেছে ওই লম্পট যুবক।
তবে ঘটনাটি ঘটেছে গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টায়।
সূত্রে জানাযায়,ইউনিয়নের উত্তর বাইশারী এলাকার ছৈয়দ হোসেন (৩৫) গত ২৭ ফেব্রুয়ারি দুপুর ২ টার তার স্ত্রী বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্রীকে দশ টাকা দেওয়ার লোভ দেখিয়ে ঘরে ডেকে এনে শিশুটিকে জোড়পূর্বক ধর্ষণ করার চেষ্টা চালালে শিশুটি সৌচিৎকারে পাশের এলাকার লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারী পলিয়ে গেলে এলাকার লোকজন শিশুটি শোয়া অবস্তায় উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া শিশুটি দুপুর ২টার দিকে ওই লম্পট ছৈয়দ হোসেনের স্ত্রী ঘরে না থাকার সুজোগে বসত ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশু মেয়েটি চিৎকার চেঁচামেচির শব্দ শুনে আমরা এগিয়ে আসলে লম্পট ছৈয়দ হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জানতে পারি দশ টাকার নোট দেখিয়ে তাকে শোতে বলে। তবে ৮ বছরের শিশু মেয়ে কোন কিছু বুঝে উঠতে পারেনি। শুধু কাঁদতে থাকে। বিষয়টি ধামাচাপা দিতে শিশুটির পরিবারকে নানা ভয়ভীতি ও প্রলোভন দেখায়।
আর এদিকে শিশুটির পরিবার একেবারে অসহায় গরীব বলে কারো কাছে ঘটনা বুঝাতে গেলে কেহ কর্ণপাতও নেয় না।
ধর্ষণের চেষ্টার বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী সত্যতা শিকার করে তিনি বলেন, ৮ বছরের শিশুকে অপর্কমের চেষ্টা কথা শুনে আমি হতবাক হয়েছি। তবে আমি ওই যুবকের স্ত্রীসহ বাবা মাকে পরিষদে আসার জন্য খবর দিয়েছি। ওই লম্পট ছৈয়দ হোসেনকে এলাকায় দেখা যাচ্ছেনা বলে তিনি জানান।
লম্পট ছৈয়দ হোসেনের স্ত্রী শামশুন নাহার জানান, আমি বাপের বাড়ীতে কাজে যাওয়ার সুজোগে এসব ঘটনা ঘটিয়েছে। তবে সংসারের দিকে থাকিয়ে বিষয়টি সমঝোতার চেষ্টা চালাছে বলে জানান।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer