প্রকাশিত: ৩১/০১/২০১৮ ১০:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৮ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::

বাংলাদেশ আমার অহংকার, এই শ্লোগানকে সামনে রেখে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গী, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এছাড়া র‌্যাব তার সৃষ্টি সূচনালগ্ন থেকেই জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে।

এরই ধারবাহিকতায় কক্সবাজারস্থ র‌্যাব-৭ বিশ্বস্ত গায়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারি বুধবার রাত ২ টা ৪৫ মিনিটের দিকে ৩/৪জন অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ঐ সময় কোম্পানী অধিনায়ক মেজর রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২ জন ডাকাত সহ ০১টি এক নলা দেশীয় তৈরী বন্দুক, ০৩ রাউন্ড গুলি, ০১টি কিরিচ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, (১) নুর আলম প্রকাশ সোনা মিয়া (৩২), পিতা- মৃত ইসলাম, (২) মোঃ মোতাহার (২২), পিতা- মৃত আব্দুস সালাম, উভয় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে গিলাতলী গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের বিকাল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি সহ দুইটি মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer