প্রকাশিত: ১৩/০৯/২০১৭ ৮:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৭ পিএম
Single Page Top

উখিয়া নিউজ ডেস্ক::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে মিয়ানমারের চার গুপ্তচরকে আটক করেছে ৩১ ব্যাটালিয়ন বিজিবির একটি দল। আটকরা হলো- মিয়ানমারের আমতলী গ্রামের মৃত নজির আহমদের ছেলে জাফর আলম (৪৫), মো. নুরে আলমের ছেলে আজমল হোসেন (৪০), ইউসুফ আলীর ছেলে মো. কালু মিয়া (৬০) ও বলীবাজার এলাকার তাজমন্নুর ছেলে আনোয়ার হোসেন (৪০)।

এর মধ্যে মঙ্গলবার রাতে ঘুমধুম থেকে তিনজন ও বুধবার বিকালে নাইক্ষ্যংছড়ি সদর থেকে একজনকে আটক করা হয়। আটককৃতরা একে অপরের সাথে যোগাযোগ থাকায় কৌশল অবলম্বনের মাধ্যমে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

জানা গেছে, সীমান্তের ফুলতলি ঢেকিবুনিয়া সীমান্তের ৪৮নং পিলারের কাছে সন্দেহজনক ঘুরাফিরা করার সময় এদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের অভ্যন্তরে বর্ডার গার্ড বিজিবির বিভিন্ন তথ্য মিয়ানমারের বিজিপির নিকট পাচার করতো বলে তথ্য প্রমাণ মিলেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ডের ৩১ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আযীম বলেন, ওই চার রোহিঙ্গা নাগরিক মিয়ানমারের পক্ষে গুপ্ত চরের কাজ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমাণ পাওয়া গেছে। তাই অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের বান্দরবানে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer