প্রকাশিত: ০৬/০৮/২০১৭ ৯:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৬ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ্ সিরাজুল রহমান সজলের বাসায় ডাকাত দলের সদস্যদের ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাত ৩টার দিকে।

বাসার কেয়ারটেকার ফজলে রাব্বি জানান, ভোর রাত তিনটার দিকে ৫/৬ জনের মুখোশ পরিহিত ডাকাত দলের সদস্যরা প্রধান গেইট খোলে বাসার দরজা খোলার সময় তিনি আওয়াজ পেয়ে ঘুম থেকে জেগে উঠেন, এবং তিনি জানালার ফাঁক দিয়ে ৫/৬ জন মুখোশ পরিহিত লোকদের সশস্ত্র অবস্থায় দেখতে পেয়ে ঘটনাটি মোবাইল ফোনে পুলিশকে জানায়। ঐ সময় পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসার সাথে সাথেই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এতে বাসার লোকজন ডাকাতের হাত থেকে রক্ষা পায়।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঐ সময় নিয়মিত টহলের অংশ হিসেবে বাইশারী-ঈদগড় সড়কের বেংডেবা নামক স্থানে ডাকাত ধরতে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। তিনি আরো বলেন, সম্ভাব্য বিভিন্ন স্থানে ডাকাত ধরতে অভিযান অব্যাহত রেখেছেন। তবে উক্ত বাড়িতে কোন প্রকার ডাকাতি ও ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer