প্রকাশিত: ০১/০১/২০১৮ ৮:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৮ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়িতে এক সময় জমজমাট উচ্ছ্বাসে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলেও আওয়ামীলীগ সরকারের চাপে মূখে নেতাকর্মীদের মাঝে কোন উচ্ছ্বাস নেই। এর পরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আন্দোলন, সংগ্রাম গৌরবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনেকটা চুপিসারে কেক কাটার মধ্যদিয়ে পালিত হয়েছে।

গত ১ জানুয়ারি সোমবার পুরাতন বাস ষ্টেশন সংলগ্ন কাঠের ডিপোর ঝুপড়িতে সদর ইউনিয়ন ছাত্রদলের আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোঃ হোছনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য মেঃ আরিফ উদীন কোম্পানী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু কায়সার।

অনুষ্টানে বক্তারা বলেন, ১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও যুগোপযোগী করার লক্ষ্যে শিক্ষা, ঐক্য ও প্রগতি এই তিন মূলনীতিকে ধারণ করে উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের জন্য প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ জিয়ার নিজ হাতে গড়া এই ছাত্র সংগঠনটি সূচনালগ্ন থেকে বিভিন্ন জাতীয় পর্যায়ে ও স্বৈরাচারী আন্দোলনে সঠিক ভাবে নেতৃত্ব দিয়ে সুনাম অর্জন ও রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দিয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শে চলা জনপ্রিয় এই ছাত্রসংগঠনটির সঙ্গে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লক্ষ-কোটি কিশোর-তরুণ জড়িত, যারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে।

বর্তমানে যারা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন, তাদের অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৯ সালে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করার সময় ভবিষ্যৎ নেতৃেত্বর জন্য একটি ছাত্র সংগঠনও প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করেন। পরে ১৯৭৯ সালের ১লা জানুয়ারি কেন্দ্রীয়ভাবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তখনকার সময়ের জিয়াউর রহমানের জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুরু থেকে আজ অবদি দলীয় সকল কর্মকাণ্ডে অংশগ্রহণসহ সফলতার সঙ্গে দেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও দলের সুসময় ও দুঃসময়ে পাশে থেকে দলের প্রতি সংগঠনের দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্টতার প্রমাণ দিতে সক্ষম হয়েছে। আগামী দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতা ও কর্মী দলের প্রতি পূর্ণ আস্তা রেখে দলকে আরও শক্তিশালী করতে এক হয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা বক্তাদের।

আর এদিকে অনুষ্টানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য আরেফ উল্লাহ ছোট্ট, শ্রমিকদল সভাপতি আব্দুল গফুর কোম্পানী, স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল আলীম বাহাদুর, সহ সভাপতি ডাঃ ফরিদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, উপজেলা ছাত্রদল সিনিয়র সহ সভাপতি নুরুল আবছার সোহেল, যুগ্ন সম্পাদক মোঃ জিয়াউল হক,সদর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, দৌছড়ি ইউনিয়ন বিএনপি যুগ্ন সম্পাদক মোঃ আয়াছ, কলেজ ছাত্রদল নেতা মিজান, সেজান প্রমূখ।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer