প্রকাশিত: ০৪/০৩/২০১৭ ১০:৪৯ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
কেন্দ্রীয় ঘোষণায় নবগঠিত বান্দরবান জেলা বি,এন,পি,র কমিটিতে মিসেস ম্যা ম্য চিংকে সভাপতি জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক নির্বাচিত কমিটি ঘোষণা করায় নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদল, এমএ কালাম ডিগ্রী কলেজ ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্টিত হয়েছে।

শনিবার (৪ মার্চ) বিকেলে উপজেলা ছাত্রদলের সহ সভাপতি নুরুল আবছার সোহেল ও যুগ্ন সম্পাদক মোঃ জিয়াউল হকের নেতৃত্বে এই আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা রেষ্ট হাউজ চত্ত্বরে এক পথ সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাইছারের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন – উপজেলা ছাত্রদলের সহ সভাপতি নুরুল আবছার সোহেল, যুগ্ন সম্পাদক জিয়াউল হক, কলেজ ছাত্রদল সভাপতি মোঃ মামুন, সাধারণ সম্পাদক মোঃ মিজান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি,র নেতা আরেফ উল্লাহ ছুট্টু, উপজেলা স্বেচ্ছা সেবকদলের সভাপতি আব্দুল আলীম বাহাদুর,সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইউনুছ, যুবদর নেতা মোঃ জহির উদ্দীন, আব্দুল মালেক সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া বান্দরবান জেলার নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দরা।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...