প্রকাশিত: ১৪/১২/২০১৭ ৮:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩৯ এএম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একরাতে তিন বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বড়ছড়া পাড়া এলাকার মেহের আলী, জেবর মুল্লুক ও জাহাঙ্গীর আলমের বাড়ীতে ডাকাতদল হানা দিয়ে লুটপাট চালায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

স্থানীয় ইউপি সদস্য বাদশা মিয়া জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ডাকাতদল বাড়ী গুলোতে হানা দিয়ে লুটপাট করে চলে আসার পথে দা ও রড দিয়ে এলোপাতাড়ী আঘাত করে তিনজনকে আহত করে। ডাকাতদলের সদস্যরা মুখোশ পড়া অবস্থায় থাকায় পরিচয় সনাক্ত করা যায়নি।

এসময় ডাকাতদলের সদস্যরা তিনটি বাড়ী থেকে ৩ ভরি স্বর্ণ, ৪টি দামী মোবাইল সেট ও আড়াই লক্ষাধিক টাকা সহ মূল্যবান মালপত্র নিয়ে যায়।

খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা ওসি (তদন্ত) জাহেদ নুর সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক ভাবে সংঘটিত ঘটনাটি চুরি হিসেবেই ধরা হচ্ছে এবং এলাকায় চুরি বা ডাকাতি বন্ধে অপরাধীদের ধরতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer