প্রকাশিত: ২১/১২/২০১৬ ৭:০৬ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে গরীব, অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ২১ ডিসেম্বর সকালে নাইক্ষ্যংছড়ি মসজিদ ঘোনা ও সোনাইছড়িতে আনুষ্ঠানিক ভাবে এ শীতবস্ত্র বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার এস,এস সরওয়ার কামাল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান।

এদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি)র পাড়া কেন্দ্র পরির্দশণ ও সনদ বিতরণ করেছে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল। অতিথিবৃন্দ ৯জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করেন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি)র উপজেলা ব্যবস্থাপক একে এম রেজাউল হক, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিআরডিবি কর্মকর্তা মো: তাজ নাওয়াজউল কবির, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...