নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ৮:৫৩ এএম , আপডেট: ২৭/০৯/২০২৪ ৯:৫৯ এএম

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ভাল্লুক খাইয়াতে বিজিবির অভিযানে ১২টি মায়ানমারের গরু জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ভাল্লুক খাইয়া বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ আজম খানের নেতৃত্বে টহল দল বিওপি থেকে উত্তর-পশ্চিম দিকে রোহিঙ্গা টিলা নামক স্থান থেকে অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে মালিক বিহীন মায়ানমার থেকে অবৈধ পথে আসা ৯টি মায়ানমারের (বার্মিজ) গরু জব্দ করে।

অপর দিকে বিকাল সাড়ে ৪ টার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ব্যাটালিয়নের এডি মোঃ আল আমিন এর নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান চালিয়ে ব্যাটালিয়ন থেকে আনুমানিক ২ কিঃমিঃ দক্ষিণ- পূর্বে রামুর বড় জামছড়ি নামক এলাকা থকে মালিক বিহীন অবৈধ ৩ টি মায়ানমারের (বার্মিজ) গরু উদ্ধার করে।

বিজিবির পৃথক অভিযানে সর্বমোট ১২টি মিয়ানমারের গরু জব্দ করা হয়।

উদ্ধারকৃত গরু গুলি নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ান বিজিবির হেফাজতে রয়েছে। জব্দকৃত গরু গুলি পরবর্তীতে নিলাম কার্যক্রম করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...