প্রকাশিত: ১৭/১১/২০২১ ১১:১০ পিএম

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নভোএয়ারের একটি বিমানের সামনের চাকা ফেটে যায়।

এতে ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের ওই ফ্লাইটের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় ওই ঘটনা ঘটে। সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইটটি রানওয়েতে অবতরন করলে সামনের নোচ হুইল বাঁকা হয়ে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

তবে যাত্রীদের কোন ক্ষতি হয়নি। তারা নিরাপদে নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির ওই ত্রূটি মেরামত করার কাজ করছে কর্তৃপক্ষ। ওই বিমানের এক যাত্রী নাম প্রকাশ না করার শর্ত জানান, অবতরণের পর বিমানটির চাকা নষ্ট হয়ে যায়। আমাদের কোন ক্ষতি হয়নি। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব রায় জানান, বর্তমানে বিমানটি রানওয়েতে আছে। বিমানের যাত্রীরা নিরাপদে নেমে চলে গেছেন। এ ঘটনায় সন্ধ্যার পর থেকে বিমান উঠা নামা বন্ধ রয়েছে। বিমানটি সরিয়ে নিতে সেনাবাহিনীর একটি দল কাজ করছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer